২৫ অগাস্ট, ২০২৪ ০৪:৩৭ পিএম

পদ বঞ্চিত ১৩১ যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিবে পদোন্নতি

পদ বঞ্চিত ১৩১ যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিবে পদোন্নতি
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: পদোন্নতি বঞ্চিত ১৩১ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (২৫ আগস্ট) পদোন্নতির এই আদেশ জারি করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়।

শেখ হাসিনা সরকারের শাসনামলে যোগ্য হবার পরেও পদোন্নতি বঞ্চিত ছিলেন এসব কর্মকর্তা। পদোন্নতির পর তাদেরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পরে তাদেরকে পদায়ন করা হবে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন, সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা পাবেন।

এর আগে দুই দফায় যুগ্ম সচিব পদে ২২৩ জন এবং উপসচিব পদে ১১৭ জনকে পদোন্নতি দেয় অন্তর্বর্তী সরকার।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর পর থেকে সচিবালয়ে পদ-পদোন্নতি থেকে ‘বঞ্চিত’ কর্মকর্তা-কর্মচারীদের তৎপরতা বেড়েছে। ‘বঞ্চিত’ কর্মকর্তাদের পদোন্নতির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক