২২ অগাস্ট, ২০২৪ ০২:৫৪ পিএম

স্বাস্থ্যের দুই শীর্ষ কর্মকর্তাসহ চার চিকিৎসককে বদলি

স্বাস্থ্যের দুই শীর্ষ কর্মকর্তাসহ চার চিকিৎসককে বদলি
অধ্যাপক ডা. আহমেদুল কবীর ও অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। (বাঁ থেকে)

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের দুইজন শীর্ষ কর্মকর্তাসহ চার চিকিৎসককে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ওকর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।

বদলির আদেশ পাওয়া কর্মককর্তারা হলেন- স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে মহাখালীর আইপিএইচ পরিচালক পদে, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজীদী সেব্রিনা ফ্লোরাকে মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক পদে, নিপসমের পরিচালক অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম ও আইপিএইচের পরিচালক অধ্যাপক ডা. কাজী শফিকুল হালিমকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য সেবা বিভাগের ন্যস্ত করা হয়েছে।

‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’, বলা হয় বিজ্ঞপ্তিতে।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বদলি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক