২০ অগাস্ট, ২০২৪ ০৫:১০ পিএম
এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিল, ফলাফল নিয়ে সিদ্ধান্ত পরে
প্রতীবি ছবি
মেডিভয়েস রিপোর্ট: এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। পরীক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সাংবাদিকদের এ তথ্য জানান।
কোন প্রক্রিয়ায় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সেটি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
এমইউ/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন