বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সিএমএইচে যোগাযোগের আহ্বান
মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং চিকিৎসাধীন আগ্রহী ছাত্রদের জরুরী চিকিৎসার জন্য দেশব্যাপী নিকটস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। সোমবার (১৯ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত (চিকিৎসাধীন) ছাত্রদের জরুরি ও উন্নত চিকিৎসা সেবা (প্রয়োজনে সীমিত পরিসরে আর্থিক সহায়তা) দিতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।
এক্ষেত্রে জরুরি চিকিৎসাসেবা গ্রহণে আগ্রহী আহত (চিকিৎসাধীন) ছাত্রদের নিকটস্থ সিএমএইচের উল্লিখিত নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
বরিশাল এরিয়া: ০১৭৬৯০৭২০৭২, ০১৭৬৯০৭২০৫৮;
সাভার এরিয়া: ০১৭৬৯০৯২০৭০, ০১৭৬৯০৯২০৫৮;
কক্সবাজার এরিয়া: ০১৭৬৯১০২০৭০, ০১৭৬৯১০২০৫৮;
বগুড়া এরিয়া: ০১৭৬৯১১২০৭০, ০১৭৬৯১১২০৫৮;
সিলেট এরিয়া: ০১৭৬৯১৭২০৭০, ০১৭৬৯১৭২০৫৮;
ঘাটাইল এরিয়া: ০১৭৬৯১৯২০৭০, ০১৭৬৯১৯২০৫৮;
চট্টগ্রাম এরিয়া: ০১৭৬৯২৪২০৭২, ০১৭৬৯২৪২০৫৮;
কুমিল্লা এরিয়া: ০১৭৬৯৩৩২০৭০, ০১৭৬৯৩৩২০৫৮;
যশোর এরিয়া: ০১৭৬৯৫৫২০৭০, ০১৭৬৯৫৫২০৫৮;
রংপুর এরিয়া: ০১৭৬৯৬৬২০৭০, ০১৭৬৯৬৬২০৫৮;
এনএএন/