১৩ অগাস্ট, ২০২৪ ০৮:০২ পিএম

১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল

১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল
জনপ্রশাসন মন্ত্রণালয়। লোগো।

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এদিনের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

সকালে মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছিল, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে আজ মঙ্গলবারই প্রজ্ঞাপন জারি হতে পারে। ছুটি বাতিলের প্রজ্ঞাপন প্রস্তুত রাখা হয়েছিল।

আগের দিন সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আজ বিকেলে ১৫ আগস্টের ছুটির বিষয়ে আমরা আলোচনা করব। সেখানেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।’

এদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার দলটির যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক স্বাক্ষরিত এই দাবি জানানো হয়েছিল।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অন্তর্বর্তীকালীন সরকার
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক