১৩ অগাস্ট, ২০২৪ ১১:২৩ পিএম

মহাপরিচালকের পদত্যাগ দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান ধর্মঘট

মহাপরিচালকের পদত্যাগ দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান ধর্মঘট
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ এবং এনক্যাডারদের পদায়ন বাতিলের দাবিতে অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করেছেন চিকিৎসকরা। বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।

চিকিৎসকরা বলেন, স্বাস্থ্য খাতে মানবসম্পদ অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন বিগত ১১ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ প্রদান করে। তা আমলে নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর স্বারক নং-ডিজিএইচেস/পার-২/বিবিধ-২০২৪/৬৪৭৭ মূলে ১১ আগস্ট, ২০২৪ তারিখ সকল প্রকার নন-বিসিএস তথা এডহক, নন-ক্যাডার, এনক্যাডার, প্রকল্প ইত্যাদির চিকিৎসকদের ক্যাডার পদে পদায়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু পর দিন ১২ আগস্ট আবার তা কোনো এক অজানা কারণে স্মারক নং-ডিজিএইচএস/পার-২/বিবিধ-২০২৪/৬৪৯৯ মূলে প্রজ্ঞাপনটি স্থগিত করে পরবর্তী নির্দেশনার জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করে, যা অনভিপ্রেত এবং দুরভিসন্ধিমূলক।

এ ধরনের দুরভিসন্ধিমূলক এবং অবৈধ কাজের প্রতিবাদে বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য মহাপরিচালকের পদত্যাগ এবং এনক্যাডারদের অবৈধ পদায়ন বাতিলের দাবি জানাচ্ছে।

কর্মসূচির অংশ হিসেবে একই সঙ্গে ৫ সদস্যের আরেকটি প্রতিনিধি দল সচিবালয়ে স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করে স্বাস্থ্য ব্যবস্থাপনার অনিয়মগুলো তুলে ধরে এর সমাধান চান।

পরবর্তীতে স্বাস্থ্য ক্যাডারের দুই দফা দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করেন চিকিৎসকরা।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত