শ্রম আইনে দেওয়া ড. ইউনূসের সাজা বাতিল
মেডিভয়েস রিপোর্ট: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দেওয়া ছয় মাসের সাজা বাতিল করেছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। আজ বুধবার (৭ আগস্ট) ট্রাইব্যুনালের বিচারক এমএ আউয়াল এই সাজা বাতিলের আদেশ দেন।
আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।
এর আগে গণবিক্ষোভের মুখে গত সোমবার (৫ আগস্ট) বাংলাদেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ভয়াবহ গণহত্যা পরিচালনা করা হয় তার নেতৃত্বে। হাসিনা সরকারের পতনের পর দেশের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এখন ড. ইউনূসের অধীনে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে।
প্রসঙ্গত, চিকিৎসার জন্য বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থানরত ড. ইউনূস আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন। তিনি আসার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।
দেশে ফেরার আগে দেশবাসীর উদ্দেশে নোবেলবিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে। অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়।
এনএআর/
-
০৯ মার্চ, ২০২৬
-
২২ অগাস্ট, ২০২৫
-
০৫ অগাস্ট, ২০২৫
-
০৬ মার্চ, ২০২৫
-
০৪ মার্চ, ২০২৫
-
১৯ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৬ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৬ জানুয়ারী, ২০২৫