০৪ অগাস্ট, ২০২৪ ০৩:৫৩ পিএম

সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ

সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশের জেলা সদর, সিটি করপোরেশন ও উপজেলা শহরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ছয়টা থেকে এ কারফিউ চলবে।

এর আগে গতকাল রাতে সিদ্ধান্ত হয়েছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। তবে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা এবং নরসিংদী ও নারায়ণগঞ্জে আজ থেকে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আর অন্যান্য জেলার ক্ষেত্রে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কারফিউ শিথিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এখন গ্রাম এলাকা বাদে প্রায় সারা দেশেই আজ সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ বলবৎ করা হয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংষ্কারের দাবির আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত ১৯ জুলাই সারা দেশে কারফিউ জারি করে সরকার। প্রথমে ওই দিন রাত ১২টা থেকে কারফিউ চলে। পরে এলাকাভেদে আলাদাভাবে বিরতি (শিথিল) দিয়ে কারফিউ চলে আসছে।

গতকাল সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা আজ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। এ নিয়ে আজ রোববার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘাত–সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কারফিউ
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক