আজও ঢাকাসহ চার জেলায় ১১ ঘণ্টা কারফিউ শিথিল
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে আগামী তিনদিন ১১ ঘণ্টা করে কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (২৭ জুলাই) রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
এর আগে ঢাকার সঙ্গে মিল রেখে গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কয়েকদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।
মন্ত্রী জানান, ঢাকাসহ চার জেলায় আগামীকাল রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
এর আগে শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'জনজীবন স্বাভাবিক হওয়া পর্যন্ত কারফিউ নিয়ে সবাইকে একটু অপেক্ষা করতে হবে। কারফিউ শিথিল করা যায় কিনা আমরা দেখছি। পুলিশ বিজিবি, সেনাবাহিনী কাজ করছে। জনজীবন স্বাভাবিক হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। জনগণকে ধৈর্য্য ধরতে হবে।'
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সহিংসতার জেরে গত ১৯ জুলাই দিবাগত রাত ১২টা থেকে সেনাবাহিনী মোতায়েন করে কারফিউ জারি করে সরকার। এ সময় গত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রবিবার, সোমবার ও মঙ্গলবার পর্যন্ত ৩ দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর নির্ধারিত সময়ের জন্য কারফিউ শিথিল করা হচ্ছে। তবে পুরোপুরি এখন তুলে নেওয়া হয়নি।
-
০৫ অগাস্ট, ২০২৪
-
০৪ অগাস্ট, ২০২৪
-
০৩ অগাস্ট, ২০২৪
-
৩১ জুলাই, ২০২৪
-
৩০ জুলাই, ২০২৪
-
৩০ জুলাই, ২০২৪
-
২৮ জুলাই, ২০২৪
-
২৭ জুলাই, ২০২৪
-
২৭ জুলাই, ২০২৪
-
২৬ জুলাই, ২০২৪