১৭ জুলাই, ২০২৪ ০৪:৩১ পিএম

প্রবীণ মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মুনিব আর নেই

প্রবীণ মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মুনিব আর নেই
অধ্যাপক ডা. এ এ মুনিব। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চলে গেলেন প্রবীণ মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ এ মুনিব। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। 

প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহিত কামাল মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে তাঁর ফেসবুক ওয়ালে এ খবর নিশ্চিত করেছেন।  

অধ্যাপক ডা. এ এ মুনিবের জানাজা আজ বুধবার (১৭ জুলাই) বাদ জোহর রাজধানীর উত্তরায় ৫ নম্বর সেক্টর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

প্রবীণ এ মনোরোগ বিশেষজ্ঞের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক