১১ জুলাই, ২০২৪ ১১:৩৭ এএম

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক মেজর জেনারেল রশীদ উন নবী

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক মেজর জেনারেল রশীদ উন নবী
মেজর জেনারেল কাজী মো. রশীদ উন নবী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল কাজী মো. রশীদ উন নবী। একই সাথে বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফকে সেনাবাহিনীতে বদলি করা হয়েছে। গত মঙ্গলবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঔষধ প্রশাসন অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফকে সেনাবাহিনীতে বদলি করা হলো। তার জায়গায় পদায়ন করা হয়েছে মেজর জেনারেল কাজী মো. রশীদ উন নবীকে। এই সেনা কর্মকর্তার চাকরি প্রেষণে স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে মেজর জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের কমান্ড্যান্ট ও স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঔষধ প্রশাসন অধিদপ্তর
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক