১১ জুলাই, ২০২৪ ১২:৩৯ পিএম

বিএসএমএমইউর মনোরোগ বিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মহসিন

বিএসএমএমইউর মনোরোগ বিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মহসিন
অধ্যাপক ডা. মো. মহসিন আলী শাহ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মনোরোগ বিদ্যা বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. মহসিন আলী শাহ। বুধবার (১০ জুলাই) তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।

ডা. মহসিন আলী শাহ ২০২০ সালের ১৩ ডিসেম্বর বিএসএমএমইউর মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক পদে পদোন্নতি পান। এর আগে তিনি একই বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

ডা. মহসিন আলী শাহ ১৯৮৩ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমিবিবিএস সম্পন্ন করেন। এরপর ১০তম বিসিএসসের মাধ্যমে চাকরি জীবন শুরু করেন তিনি।

ডা. মহসিন আলী ২০০৫ সালে বিএসএমএমইউতে সহকারী অধ্যাপক হিসেবে যুক্ত হন। পরে সহযোগী অধ্যাপক হিসেবে ২০১২ সালে পদোন্নতি লাভ করেন গুণী এই মনোরোগ বিশেষজ্ঞ।

তিনি স্ত্রী এবং দুই সন্তানসহ ঢাকার মগবাজারে বসবাস করেন। তাঁর এক মেয়ে ও এক ছেলে রয়েছেন, তারা দুজনেই চিকিৎসক।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত