০৭ জুলাই, ২০২৪ ০৯:০৭ পিএম

বর্ধিত ভাতার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইসলামি ব্যাংক মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

বর্ধিত ভাতার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইসলামি ব্যাংক মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ইন্টার্ন চিকিৎসকদের বর্ধিত ভাতা প্রদানের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন রাজশাহীর ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

আজ রোববার (৭ জুলাই) সকালে এ কর্মসূচির ডাক দেন তারা।

এর আগে গত মাসের ২৬ জুন বর্ধিত ভাতা বৃদ্ধির দাবিতে মানবনন্ধন করে ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসরা। ইন্টার্ন চিকিৎসকরা জানায়, ‘মানববন্ধন ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করার পরও পরবর্তীতে এই বিষয়ে কোন আশ্বাস না পাওয়ায় তারা এই  আন্দোলনের ডাক দিয়েছেন।’

এর আগে গত মাসে বাংলাদেশ মেডিকেল কলেজ, জহিরুল ইসলাম মেডিকেল কলেজ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, গাজীপুর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, ইবনে সিনা মেডিকেল কলেজ ও নর্থ ইস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসকদের বর্ধিত ভাতা প্রদান করেছে। এ ছাড়াও বেশ কিছু মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসকদের বর্ধিত ভাতা প্রদানের ঘোষণা দিয়েছে।

এর আগে ইন্টার্ন চিকিৎসকদের দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে গত ৮ এপ্রিল তাদের ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২০ হাজার করে সরকার। বর্ধিত এ ভাতা একই মাসের ১ তারিখ থেকে কার্যকর হয়। সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা বর্ধিত ভাতা পেলেও এত দিন বর্ধিত ভাতা পাননি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকরা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রাজশাহী
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক