০৬ জুলাই, ২০২৪ ১০:২৭ এএম

চট্টগ্রামে বেসরকারি মেডিকেল সেন্টারে নানা অনিয়ম, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

চট্টগ্রামে বেসরকারি মেডিকেল সেন্টারে নানা অনিয়ম, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: হাসপাতালে লাইসেন্সের কপি টানানো না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। চট্টগ্রামে একটি বেসরকারি মেডিকেল সেন্টার পরিদর্শনকালে এমন ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ সময় চিকিৎসকের অ্যাপ্রোন না পরাসহ হাসপাতালের নানা অনিয়ম দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, ‘পরিদর্শনে এসে যে দুইজন ডাক্তারের সাথে কথা বলেছি কারও গায়েই কোনো অ্যাপ্রোন নেই। পরিদর্শনকালে হাসপাতালে কোন লাইসেন্সও টানানো পাইনি। এ ছাড়া হাসপাতালের ইনফরমেশন অফিসারের ছবিসহ কোনো প্রকার তথ্যাদি নেই। জরুরি বিভাগে কোনো সাকার মেশিনও ছিল না।’

পরিদর্শনে হাসপাতালে স্বাস্থ্যসেবার সামগ্রিক মান দেখে স্বাস্থ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। শেষে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে বলেন, হাসপাতালে স্বাস্থ্যসেবার এ বেহাল অবস্থা দেখে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরীসহ স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তাবৃন্দ।

এসএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চট্টগ্রাম
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক