সিএমই’র নতুন পরিচালক অধ্যাপক জিয়াউল ইসলাম
মেডিভয়েস রিপোর্ট: সেন্টার ফর মেডিকেল এডুকেশনের (সিএমই) নতুন পরিচালক হিসেবে অধ্যাপক ডা. মো. জিয়াউল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। বর্তমানে তিনি রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক পদে কর্মরত।
সোমবার (২৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনেতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
২১ মার্চ, ২০২৫
-
২৩ জানুয়ারী, ২০২৫
-
০৭ নভেম্বর, ২০২৪
-
২১ অক্টোবর, ২০২৪
-
১৬ অক্টোবর, ২০২৪
-
১৫ সেপ্টেম্বর, ২০২৪
-
০৫ সেপ্টেম্বর, ২০২৪
-
০৩ জুলাই, ২০২৪
-
২৮ জুন, ২০২৪