২৫ জুন, ২০২৪ ০৪:৩৪ পিএম

রাজস্বের চেয়ে তামাকজনিত রোগের চিকিৎসা ব্যয় বেশি: অধ্যাপক এবিএম আব্দুল্লাহ

রাজস্বের চেয়ে তামাকজনিত রোগের চিকিৎসা ব্যয় বেশি: অধ্যাপক এবিএম  আব্দুল্লাহ
তামাক আইন সংশোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ রয়েছে বলেও জানিয়েছেন তিনি। ছবি: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন

মেডিভয়েস রিপোর্ট: তামাক থেকে পাওয়া ট্যাক্সের চেয়ে তামাকজনিত চিকিৎসায় কয়েকগুণ ব্যয় করতে হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। তামাক আইন সংশোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (২৫ জুন) সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ‘বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে চিকিৎসকদের অংশগ্রহণ: সফলতা ও ভবিষ্যত করণীয়’ শীর্ষক সেমিনারে সম্মানিত অতিথির বক্তব্যে ডা. আব্দুল্লাহ এসব কথা বলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী।

এ সময় ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, ‘তামাকখাত থেকে সরকার প্রতিবছর যে পরিমাণ ট্যাক্স পায়, তার থেকে কয়েকগুণ বেশি তামাকজনিত চিকিৎসায় ব্যয় করে। তামাকে ৭ হাজার কেমিক্যাল রয়েছে; যার মধ্যে ৭-৮টি উপাদন সরাসরি ক্যানসার হওয়ার সাথে জড়িত।’

তিনি আরও বলেন, ‘বিদ্যমান তামাক আইন সংশোধনের ব্যাপারে আমি নিজে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি সংশোধনের জন্য আগ্রহী। কিন্তু অনেকের এই বিষয়ের আগ্রহ কম। তাই বিষয়টিতে সেভাবে অগ্রগতি হয়নি। আমি ভবিষ্যতে প্রধানমন্ত্রীকে তামাক আইন সংশোধনের ব্যাপারে আবারও বলব।’

ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. হারুন আর রশিদ, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক গোলাম মহিউদ্দিন ফারুক, সিটিএফকে’র দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ডা. মাহিন মালিক, যুক্তরাষ্ট্রের গ্লোবাল টোব্যাকো ব্রাঞ্চের প্রধান ড. ইন্দু আহলুওয়ালিয়া, বিএমএ’র সাংগঠনিক সম্পাদক ডা. তারেক মেহেদী পারভেজ, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি প্রমুখ।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক