২৫ জুন, ২০২৪ ০৪:০০ পিএম

ভারতে চিকিৎসা নিতে ভিসা সহজ করা হয়েছে: প্রধানমন্ত্রী

ভারতে চিকিৎসা নিতে ভিসা সহজ করা হয়েছে: প্রধানমন্ত্রী
গণভবনে সাম্প্রতিক ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগী ও স্বজনদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে ভারত-বাংলাদেশ চুক্তির কারণে স্বাস্থ্যখাতে বাংলাদেশের মানুষ লাভবান হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টার দিকে গণভবনে সাম্প্রতিক ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের অনেকেই চিকিৎসা নিতে যান ভারতে, সেজন্য ভিসা সহজ করার, সেটাও আমরা করে দিয়েছি।’

স্বাস্থ্যখাতে ভারতের সাথে নবায়ন করা চুক্তি নিয়ে তিনি বলেন, ‘আমাদের ওষুধশিল্পের কাঁচামালসহ অনেক কিছু আনতে হয় ওখান (ভারত) থেকে। কিছু কিছু ওষুধ আছে যেটা আমরা এখনও উৎপাদন করি না, করতে পারছি না। যদিও আমাদের ফার্মাসিউটিক্যাল বা ওষুধ শিল্প অনেক উন্নত এবং আমরা পৃথিবীর প্রায় এক শতাধিক দেশে সেটা রপ্তানিও করি। এরপরেও কিছু কিছু বিশেষ ওষুধ থাকে, আমাদের দেশে সেভাবে ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি। সেক্ষেত্রে আমার দেশের মানুষ লাভবান হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সব থেকে বড় কথা, আমরা এখন কেবল উন্নতির পথে এগিয়ে যাচ্ছি। আমরা যত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারব, যত বেশি আমাদের ব্যবসা-বাণিজ্য আদান-প্রদান হবে, তত বাংলাদেশই লাভবান হবে।’

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক