১২ জুন, ২০২৪ ১০:৫১ এএম

৭ চিকিৎসককে অধ্যাপক পদে পদায়ন

৭ চিকিৎসককে অধ্যাপক পদে পদায়ন
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বিশেষজ্ঞ ৭ জন চিকিৎসককে অধ্যাপক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১১ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে পুনরাদেশ না না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।’

পদায়ন পাওয়া চিকিৎসকরা হলেন, গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. অনুপ কুমার মজুমদার, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের ডা. ধ্রুব দাশ ও মাইক্রোবায়োলজি বিভাগের ডা. প্রেমানন্দ দাশ, ময়মনসিংহ মেডিকেল কলেজে রেজিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের ডা. মাহমুদা বেগম ও শিশু বিভাগের ডা. মো. জামসেদ আলম, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের ডা. মাহমুদ রহিম ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ডা. মো. জুলফিকার আলী।

‘রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’, বলা হয় প্রজ্ঞাপনে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদায়ন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক