১২ জুন, ২০২৪ ১০:২৩ এএম

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ১৫ জন হাসপাতালে ভর্তি

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ১৫ জন হাসপাতালে ভর্তি
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫ জন। এ নিয়ে চলতি বছর সারাদেশে মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ১১৮ জনে এবং গত ২৪ ঘণ্টায় এই রোগে কোনো মৃত্যু না হলেও চলতি বছরে ডেঙ্গু কেড়ে নিয়েছে ৩৯ জনের প্রাণ।

মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন

প্রতিবেদন বলছে, গত একদিনে আক্রান্ত ১৫ জনের মধ্যে মধ্যে রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন এলাকারই রয়েছেন সাতজন। এছাড়া বরিশাল বিভাগে চারজন, চট্টগ্রামে তিনজন এবং খুলনা বিভাগে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ জুন পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তিন হাজার ১১৮ জনের মধ্যে এক হাজার ৮৯০ জন পুরুষ (৬০ দশমিক ৬০ শতাংশ) এবং এক হাজার ২২৮ জন নারী (৩৯ দশমিক ৪০ শতাংশ)। এ ছাড়া এ সময়ে মৃত ৩৯ জনের মধ্যে পুরুষ ২০ জন (৫১ দশমিক ৩০ শতাংশ) এবং নারী ১৯ জন (৪৮ দশমিক ৭০ শতাংশ)।

গেল বছর ডেঙ্গু পরিস্থিতি ছিল ভয়াবহ। সে বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে এক হাজার ৭০৫ জন মানুষ মশাবাহিত এই রোগে মারা যান। যা দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক বছরে সর্বোচ্চ মৃত্যু।

২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং মারা যান ২৮১ জন মানুষ। ২০২১ সালে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন এবং মৃতের সংখ্যা ছিল ১০৫ জন। ২০২০ সালে করোনা মহামারির সময়ে এ রোগের সংক্রমণ তেমন না হলেও তার আগের বছর ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

এনএএন/


 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক