বিএসএমএমইউতে শ্বাসকষ্টজনিত রোগ সিওপিডি বিষয়ক সেমিনার
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জটিল শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে ‘দ্য এয়ার উই ক্যাননট ব্রেথ: আন্ডারস্ট্যান্ডিং সিওপিডি’ বিষয়ক মানথলি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল।
সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. মোহাম্মদ তানভীর ইসলাম ও সহকারী অধ্যাপক ডা. সম্প্রতি ইসলাম। সভাপতিত্ব করেন অবস এন্ড গাইনি বিভাগের অধ্যাপক ডা. তৃপ্তি রানী দাস।
ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন্নেছার সঞ্চালনায় আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ, চিকিৎসকবৃন্দ ও রেসিডেন্ট ও ছাত্রছাত্রীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দেশের প্রথম ও প্রধান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হিসেবে গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব রয়েছে। রোগ প্রতিরোধে মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় পর্যায়ে কর্মসূচি গ্রহণ করতে হবে, বছরব্যাপী পরামর্শমূলক ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারণাধর্মী কার্যক্রম নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সিওপিডি থেকে মানুষকে রক্ষা করতে হলে ধূমপান, বায়ুদূষণ, জৈব জ্বালানি প্রতিরোধ করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী, বাংলাদেশকে তামাকমুক্ত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি বন্ধ করতে হবে।
-
২৫ নভেম্বর, ২০২৫
-
০৯ জুন, ২০২৪
-
১৫ নভেম্বর, ২০২৩
-
১৬ নভেম্বর, ২০২২
-
২০ মার্চ, ২০২২