০৬ জুন, ২০২৪ ০৫:১৮ পিএম

মেডিকেল কলেজগুলোকে মান সম্পন্ন করতে হবে: প্রধানমন্ত্রী

মেডিকেল কলেজগুলোকে মান সম্পন্ন করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সবার ইচ্ছামত ঘরের দরজায় মেডিকেল কলেজ করা সম্ভব না। যেসব মেডিকেল কলেজ চালু করা হয়েছে, সেগুলোকে মান সম্পন্ন করা। যথাযথ কাজে লাগানো। সেইসঙ্গে মেডিকেলে যারা শিক্ষা নিবে। তারা শিক্ষা নেওয়ার মতো যোগ্য কিনা? শিক্ষা নিতে পারবে কিনা এসব বিষয় বিবেচনা করে মেডিকেল কলেজ করা হবে।’

বুধবার (৫ জুন) জাতীয় সংসদে সংসদ সদস্য মাইনুল ইসলাম খান নিখিলের করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সংসদ সদস্যরা পারলে যার যার এলাকায় একটা করে মেডিকেল কলেজ করে ফেলে। একটা কলেজ করলেই তো হলো না। কলেজটা করার পর যথাযথ শিক্ষাটা পাবে কিনা? শিক্ষক দরকার। আমরা মানুষ বা রোগী মারার ডাক্তার তো তৈরি করতে পারি না। যে ডাক্তার হবে, তাকে যথাযথ শিক্ষা নিয়ে ডাক্তার হতে হবে।’

তিনি বলেন, ‘এরপর থেকে যেখানেই মেডিকেল কলেজ হবে, সেখানের অবস্থা বিবেচনা করেই হবে। যথাযথ শিক্ষক থাকবে কিনা, চিকিৎসা শিক্ষার জন্য হাসপাতাল আছে কিনা? শিক্ষার্থী পাওয়া যাবে কিনা। সবকিছু বিবেচনা করে আমরা মেডিকেল কলেজ করবো।’

তিনি আরও বলেন, ‘মেডিকেল কলেজ করার আগে চিন্তা করতে হবে যথাযথ শিক্ষক পাওয়া যাবে কিনা। কত শিক্ষার্থী পাওয়া যাবে। যারা শিক্ষা নিবে, সেখানে হাসপাতাল উপযুক্ত আছে কিনা। হাসপাতালে উপযুক্ত সেবা নিতে পারবে কিনা। সব বিষয় বিবেচনা করা মেডিকেল কলেজ করা হয়।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল শিক্ষা
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক