ভালো ডাক্তারের পাশাপাশি ভালো মানুষও হতে হবে: অধ্যাপক ডা. শাহরিয়ার নবী
মেডিভয়েস রিপোর্ট: নবীন মেডিকেল শিক্ষার্থীদের ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহরিয়ার নবী।
বুধবার (৫ জুন) রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজের নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ উপদেশ দেন তিনি।
অধ্যাপক ডা. শাহরিয়ার নবী বলেন, ডাক্তারি একটি মহৎ পেশা। এর মাধ্যমে মানবসেবার সুযোগ পাওয়া যায়। তাই ভালো ডাক্তার হয়ে নিজেকে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত রাখতে হবে।
তিনি বলেন, মানবসেবার মহান ব্রত নিয়ে দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন স্বপ্ন নিয়ে তোমরা এই মেডিকেল কলেজে এসেছো। এই দিনটি তোমাদের জন্য একটি স্মরণীয় দিন। তোমাদের ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে এবং যুগোপযোগী ডাক্তার হতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান বাস্তবতায় এবং অদূর ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে এবং চিকিৎসা পেশায় রোগীদের সার্বক্ষণিক ও জরুরি সেবাকে গুরুত্ব দিতে হবে। এজন্য নারী ও পুরুষ চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। নবীন মেডিকেল শিক্ষার্থীদের পড়াশোনা শেষে রোগীদের সেবায় আত্মনিয়োগ করতে হবে।
-
৩০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
০১ এপ্রিল, ২০২৬
-
২৩ ডিসেম্বর, ২০২৫
-
০৬ ডিসেম্বর, ২০২৫
-
১৮ নভেম্বর, ২০২৫
-
৩০ অক্টোবর, ২০২৫
-
১১ সেপ্টেম্বর, ২০২৫