০৬ জুন, ২০২৪ ০৪:৩০ পিএম

ডেঙ্গু কিট আমদানিতে লাগবে না কর

ডেঙ্গু কিট আমদানিতে লাগবে না কর
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশে ডেঙ্গুর প্রকোপ মাথায় রেখে এর কিট আমদানিতে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে করমুক্ত আমদানি বা রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর আগে মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন হয় এবং পরে ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অর্থমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে। প্রতিবছরই আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। এই অবস্থা বিবেচনায় এই রোগের কিট আমদানিতে রেয়াতি সুবিধা প্রদানের জন্য ইতিপূর্বে একটি প্রজ্ঞাপন জারি করা হলেও ২০১৯ সালে তা বাতিল হয়ে যায়।

তিনি আরও বলেন, বাতিল হওয়ার কারণে সেই প্রজ্ঞাপনের আওতায় অব্যাহতি সুবিধায় ডেঙ্গু কিট আমদানি করা যাচ্ছে না। তাই ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে রেয়াতি সুবিধায় ডেঙ্গু কিট আমদানির লক্ষ্যে একটি নতুন প্রজ্ঞাপন জারি করার প্রস্তাব করছি।

এ সময় ২০২৪-২৫ অর্থবছরে মোট ৭ লক্ষ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যা চলতি বাজেটের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেশি। এ বাজেটে স্বাস্থ্যখাতে গত বছরের চেয়ে ৩ হাজার ৩৫৬ কোটি বাড়িয়ে ৪১ হাজার ৪০৭ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করেছেন তিনি। স্বাস্থ্যখাতে এই বরাদ্দ মোট বাজেটের প্রায় ৫ দশমিক ২ শতাংশ।

আসন্ন বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের জন্য তা ছিল ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। ঘাটতি বাজেট ধরা হয়েছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। আগামী ৩০ জুন সংসদে আনুষ্ঠানিকভাবে সংসদে এই বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক