০৬ জুন, ২০২৪ ০৪:০১ পিএম

স্বাস্থ্যখাতে বাজেট বাড়লো, বরাদ্দ ৪১ হাজার ৪০৭ কোটি টাকা

স্বাস্থ্যখাতে বাজেট বাড়লো, বরাদ্দ ৪১ হাজার ৪০৭ কোটি টাকা
জাতীয় সংসদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ২০২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্যখাতে ৪১ হাজার ৪০৭ কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যা মোট বাজেটের ৫.২ ভাগ। এ অর্থবছরে মোট বাজেট ধরা হয়েছে ৭ লক্ষ ৯৭ হাজার কোটি টাকা।

আজ বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ শীর্ষক বাজেট বক্তৃতাকালে এ প্রস্তাব পেশ করেন তিনি।

অর্থমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ খাতে ৪১ হাজার ৪০৭ কোটি টাকা প্রাক্কলন বাজেট ধরা হয়েছে। যা গত ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৩৮ হাজার ৫১ কোটি টাকা।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, গত ১৫ বছরে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ২০০৭ সালে মাতৃমৃত্যুহার ছিল এক লাখে ৩৫১ জন, সেটি এখন কমে হয়েছে ১৩৬। এ ছাড়া শিশু মৃত্যুর হারও হাজারে ৬০ থেকে কমে হয়েছে ৩৩। গড় আয়ু ৬৬.৬ থেকে বেড়ে হয়েছে ৭২.৩।

তিনি বলেন, সারাদেশে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনার বিপরীতে ১৪ হাজার ৩১১টি ইতোমধ্যেই নির্মিত হয়েছে। যেখানে ২৭ ধরনের ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

এ সময় ২০২৪-২৫ অর্থবছরে মোট ৭ লক্ষ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যা চলতি বাজেটের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেশি।

এ ছাড়া আসন্ন বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের জন্য তা ছিল ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। ঘাটতি বাজেট ধরা হয়েছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক