মদ্যপ না হয়েও শরীরে মদের উপাদান
মেডিভয়েস রিপোর্ট: সম্প্রতি চল্লিশোর্ধ্ব এক বেলজিয়ান নাগরিকের একটি ঘটনা সংবাদে উঠে আসে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি মদ পান করে গাড়ি চালাচ্ছিলেন কারণ তার শরীরে মদের অস্তিত্ব পায় পুলিশ, তাও নির্ধারিত সীমার তিনগুণ। তবে তিনি দাবি করেন, এক ফোঁটা অ্যালকোহলও তিনি গ্রহণ করেননি।
অবাক করার বিষয় হলো, তিনি যে মদ্যপান করেননি সেটি চিকিৎসা বিশেষজ্ঞদের সহায়তায় প্রমাণ করতে সমর্থ হন। এরপরই প্রশ্ন ওঠে তাহলে কীভাবে তার শরীরে অ্যালকোহলের অস্তিত্ব পাওয়া গেল? এমন অবস্থার পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা গেল 'অটো ব্রুয়ারি সিনড্রোম' বা এবিএস নামে এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন এই ব্যক্তি। এটি এমন এক রোগ, যাতে শরীর নিজ থেকেই অ্যালকোহল উৎপাদন করতে সক্ষম।
দুর্ঘটনার আট মাস পর রে লুইস নামে ৫৪ বছর বয়সী এই বায়োটেকনিশিয়ান জানতে পারলেন তার এবিএস আছে, যার কারণে নিজের শরীরই তাকে মাতাল বানিয়েছে। রে লুইস বলছিলেন, “বরফ জমা রাস্তায় দুই ঘণ্টা ট্রাক চালাতে হবে, এটা তো আমি জানতাম। আমি এক ফোঁটা মদও ছুঁয়ে দেখিনি।”
এমন ঘটনার পর এই রোগ কী এবং কীভাবে কাজ করে তা নিয়ে জনমনে সৃষ্টি করেছে ব্যাপক কৌতূহলের। জানা যায়, এবিএসকে গাট ফারমেন্টেশন সিনড্রোমও বলা হয়। এটি দেহের এমন এক রহস্যময় অবস্থা যা রক্তে অ্যালকোহলের মাত্রা বাড়িয়ে দেয়। রোগী অল্প অ্যালকোহল গ্রহণ করুক কিংবা একেবারেই না গ্রহণ করুক, সে নেশাগ্রস্ত হয়ে পড়ে।
এই প্রক্রিয়ায় মুখ, পাকস্থলী বা মূত্রনালীর ব্যাকটেরিয়াগুলো চিনি ও অন্যান্য শর্করা গ্রহণ করে সেগুলোকে অ্যালকোহলে রূপান্তরিত করে। প্রক্রিয়াটি এন্ডোজেনাস অ্যালকোহল প্রোডাকশন নামেও পরিচিত। এই রোগের কারণে মদ্যপ ব্যক্তির আচরণের মতো বিভিন্ন লক্ষণ দেখা যায়। যেমন-কথা জড়িয়ে আসে, হাঁটাচলা এলোমেলো হয়ে যায় এবং হ্যাংওভার (অস্বস্তিকর অনুভূতি) হয়।
১৯৪০ এর দশকে ব্রিটিশ মেডিক্যাল জার্নালে উগান্ডার এক হাসপাতালের চিকিৎসকদের করা একটি ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের পর এই রোগটি সম্পর্কে প্রথম নজরে আসে।
সেই রিপোর্ট সূত্রে জানা যায়, মাত্র পাঁচ বছর বয়সী ছেলে শিশুটির পাকস্থলী ফেটে গিয়েছিল। পরিপাকতন্ত্রে সার্জারির সময় এমন তীব্র গন্ধ পাওয়া যায়, যা স্পষ্টতই অ্যালকোহলিক। যদিও সেই ছেলেটি অ্যালকোহল জাতীয় কোনো কিছু সেবন করেনি। এ ছাড়া পাঁচ বছরের শিশুকে মদ্যপান করানোর নজিরও খুব কম।
এনএএন/
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন
রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন
রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি
দিনাজপুর মেডিকেলে পুলিশ সদস্য পরিচয়ে চিকিৎসকদের ওপর হামলা, আহত ৫
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন
রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত