২৬ মে, ২০২৪ ০৩:২৬ পিএম

পাবনা মেডিকেল ইচিপের নতুন কমিটি, সভাপতি ডা. মাসুদ, সম্পাদক ডা. তানবীর

পাবনা মেডিকেল ইচিপের নতুন কমিটি, সভাপতি ডা. মাসুদ, সম্পাদক ডা. তানবীর
ডা. মাসুদ আহমেদ ও ডা. তানবীর মাহমুদ খান।

মেডিভয়েস রিপোর্ট: কণ্ঠ ভোটে পাবনা মেডিকেল কলেজ (পামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে ডা. মাসুদ আহমেদ ও সাধারণ সম্পাদক ডা. তানবীর মাহমুদ খান নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৫ মে) সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন করা হয়েছে।

৪৪ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করবেন ডা. নাদির আল মাহমুদ, ডা. সৌরভ সাহা, ডা. মো. আবু শাহরিয়ার সরকার, ডা. মেহেরনাজ আফরিন (নিঝুম) ও ডা. প্রিয়াংকা সরকার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডা. সাবরিনা সুরাইয়া (দোলা), ডা. আশিকা আহমেদ, ডা. নীলিমা রায়, ডা. আশিফা রহমান দায়িত্ব পালন করবেন।

সাংগঠনিক সম্পাদক পদে ডা. ইফফাত মাহজেবিন (অনন্যা), ডা. সুমাইয়া সিদ্দিকা (রিদম) ও ডা. জুয়াইরিয়া শারনীনা তারিম দায়িত্ব পালন করবেন। এ ছাড়া দপ্তর সম্পাদক পদে ডা. মিফতা-উল-জান্নাত, কোষাধ্যক্ষ পদে ডা. মাহফুজা মুনির পূর্বা, প্রচার সম্পাদক পদে ডা. সানজিদা শীলা,আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. ঐশ্বর্য সাহা উর্মি, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ডা. সাদিকা শাম্মা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাসুমা আক্তার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ডা. নির্বানা নূর (নোভা), ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা. রিক্তা বানু, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ডা. জান্নাতুল নাইমা মিম, সেমিনার বিষয়ক সম্পাদক ডা. আহসানুল ইসলাম (শাফী), ক্যারিয়ার বিষয়ক সম্পাদক ডা. আইজায়া ট্রিপল্যান্ড হ্যাভেন, ধর্ম বিষয়ক সম্পাদক ডা. আব্দুল্লাহ বিন কাশেম, রোগী কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ ফাতেমা-তুজ-জোহরা (বকুল) অটিজম বিষয়ক সম্পাদক ডা. তাহসিনা বাশার, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা. আইরিন হক তিশা, তথ্য বিষয়ক সম্পাদক ডা. সায়মা তৌহিদা, পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ডা. রেশমা-উ-তুল নিশি দায়িত্ব পালন করবেন।

কমিটিতে ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ডা. রাতিয়াতুল আফরোজ নিশি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. রিনা আক্তার, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. ইফফাত জাহান আঁখি, আবাসন বিষয়ক সম্পাদক ডা. মুস্তাহিনা হাসনাত (মৌমিতা) ও উদ্যোক্তা বিষয়ক সম্পাদক পদে ডা. রাহিমা আক্তার (রাহি) দায়িত্ব পালন করবেন। এছাড়া সদস্য পদে ডা. মোহতাদিউর রহমান, ডা. উর্মি কুলসুম, ডা. জান্নাতুল মহুয়া,ডা. সাদিকা আলী মুনা, ডা. রেদওয়ানা আফরিন রিতু, ডা. ফারিয়া তাসনিম, ডা. তানজিলা বিথি ও ডা. আয়েশা নকিব দায়িত্ব পালন করবেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ইচিপের নতুন কমিটি
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক