২১ মে, ২০২৪ ০৪:১১ পিএম

যুক্তরাষ্ট্রে অধ্যাপক ডা. সিরাজুল ইসলামের মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রীর শোক

যুক্তরাষ্ট্রে অধ্যাপক ডা. সিরাজুল ইসলামের মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রীর শোক
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: বার্ধক্যজনিত কারণে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সাবেক পরিচালক অধ্যাপক ডা. কেএম সিরাজুল ইসলাম। রোববার (১৯ মে) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রে নিজ বাসভবনে মৃত্যুরবণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অধ্যাপক ডা. সিরাজুল ইসলামের মৃত্যুতে মঙ্গলবার (২১ মে) শোক জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শোকবার্তায় মন্ত্রী বলেন, ‘অত্যন্ত বেদনার সাথে জানাচ্ছি, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সাবেক পরিচালক অধ্যাপক ডা. কেএম সিরাজুল ইসলাম গত ১৯ মে দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে যুক্তরাষ্ট্রে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। একজন প্রখ্যাত চিকিৎসা শিক্ষক এবং স্বপ্নবান প্রশাসক হিসাবে তাকে স্মরণ করা হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘তিনি আমার শিক্ষক এবং পরামর্শদাতা ছিলেন। ব্যক্তিগতভাবে তিনি আমার পরিচিত ছিলেন এবং একজন স্নেহভাজন হিসাবে তাঁর সাথে কাজ করার সুযোগ হয়েছিল। তাঁর মৃত্যুতে জাতি চিকিৎসা বিজ্ঞানে একজন কীর্তিমানকে হারালো।

শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এক বিবৃতিতে লিখেছে, ‘অধ্যাপক ডা. কেএম সিরাজুল ইসলামের মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ শোকাভিভূত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।’

এনএআর/এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পঙ্গু হাসপাতাল
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক