১২ মে, ২০২৪ ০৪:২১ পিএম
ঢাকার শ্রমজীবীদের কিডনি বিক্রি হতো ভারতে, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
অভিযুক্ত মো. রাজু হাওলাদার, শাহেদ উদ্দীন ও মো.আতাহার হোসেন বাপ্পী।
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা থেকে ভারতে নিয়ে কিডনি বিক্রি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুবিন নামে এক ভুক্তভোগীর অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ রোববার (১২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন এসব তথ্য জানান।
তিনি বলেন, পার্শ্ববর্তী দেশের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি চক্রের সঙ্গে যোগসাজস ছিল গ্রেপ্তার ব্যক্তিদের। তারা এ পর্যন্ত ১০ জনকে ভারতে নেওয়ার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
ড. মহিদ উদ্দিন জানান, শুরুতে বিদেশে চাকরির কথা বলে শ্রমজীবীদের নেওয়া হতো। পরে নানা প্রলোভনেও কিডনি বেচতে রাজি না হলে, বাধ্য করা হতো নানা কৌশলে। মূল্য হিসেবে দেয়া হতো ৩ থেকে ৫ লাখ টাকা।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : কিডনি
-
১৯ সেপ্টেম্বর, ২০২৬
-
২৩ ডিসেম্বর, ২০২৪
-
১৫ জুলাই, ২০২৪
-
১২ মে, ২০২৪
-
০৩ এপ্রিল, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
এই বিভাগের সর্বাধিক পঠিত