০৯ মে, ২০২৪ ০৮:১৫ পিএম

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মেডিভয়েস ডেস্ক: বিশ্বে স্বাস্থ্যক্ষেত্রে অবদান রাখা ১০০ প্রভাবশালীর তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়া) আসনের সংসদ সদস্য।

সম্প্রতি স্বাস্থ্যক্ষেত্রে অবদান রাখা ১০০ প্রভাবশালীর তালিকা প্রকাশ করেছে বিখ্যাত মার্কিন পত্রিকা টাইম ম্যাগাজিন। সেখানেই সাবেক এ স্বাস্থ্যমন্ত্রীর নাম দেখা যায়। বৃহস্পতিবার (২ মে) এ তালিকা প্রকাশ করা হয়।

প্রতিবেদনে জাহিদ মালেক সম্পর্কে বলা হয়েছে, ‘স্বাস্থ্যমন্ত্রী হিসেবে জাহিদ মালেকের পাঁচ বছর বিতর্কমুক্ত ছিল না। করোনা মহামারিতে তার প্রাথমিক পদক্ষেপ নিয়ে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। এরপর তিনি একটি কার্যকর টিকাদান কর্মসূচি সম্পাদন করেন, যার ফলে ঘনবসতিপূর্ণ দক্ষিণ এশীয় দেশটিতে মাথাপিছু মৃত্যুর সংখ্যা প্রতিবেশী ভারতের তুলনায় অর্ধেকেরও কম ছিল।’

মার্কিন সাময়িকীটি জানায়, ‘২০২৩ সালে বিশ্বে প্রথম দেশ হিসেবে কালাজ্বর নির্মূল করে আলোচনায় আসে বাংলাদেশ। এটি মাছি দ্বারা সংক্রামিত একটি রোগ, যা চিকিৎসা না করা হলে ৯৫ শতাংশ ক্ষেত্রে মৃত্যু হয়। একই বছর বাংলাদেশ লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস, মশা দ্বারা সংক্রামিত একটি দুর্বল পরজীবী রোগ নির্মূল করতে সফল হয়েছে। এই জোড়া সাফল্যের মাধ্যমে ইতিহাসের প্রথম জাতি হিসেবে বাংলাদেশ এক বছরে দুটি অসংক্রামক রোগ নির্মূল করেছে।’

প্রতিবেদনে আরও বলা হয়, শিশুমৃত্যুর হার ব্যাপকভাবে কমানোর জন্য জাহিদ মালেক বাংলাদেশে হলুদের মধ্যে সিসার উপাদান কমানোর প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন। বিষয়টি জন্য ডব্লিউএইচওর স্বাকৃতিও পেয়েছিলেন জাহেদ মালেক। জানুয়ারিতে দায়িত্ব ছেড়ে দেওয়া সত্ত্বেও তিনি তার সাড়ে ১৭ কোটি দেশবাসীর উন্নতির জন্য প্রশংসিত হচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : জাহিদ মালেক
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক