০২ মে, ২০২৪ ১২:০৩ পিএম
হৃদরোগ গবেষণা

একসঙ্গে কাজ করবে বিএসএমএমইউ-ইউনিভার্সিটি অব গ্লাসগো

একসঙ্গে কাজ করবে বিএসএমএমইউ-ইউনিভার্সিটি অব গ্লাসগো
আগামী পাঁচ বছর হৃদরোগের গবেষণায় প্রতিষ্ঠান দুটি একসঙ্গে কাজ করবে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: হৃদরোগের গবেষণায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্লাসগো। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিএসএমএমইউর উপাচার্য কার্যালয়ে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন মডেল বাস্তবায়ন ও হৃদরোগের গবেষণায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহায়তা প্রদানে সম্মতি দেন ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।

গামী ৫ বছর হৃদরোগের গবেষণায় বিএসএমএমইউর সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ইউনিভার্সিটি অব গ্লাসগোর অধ্যাপক রড টেলর।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ গবেষণা কার্যক্রমে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউট, ইব্রাহিম কার্ডিয়াক অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটও যৌথভাবে কাজ করবে বলেও জানা গেছে।

সভায় বিএসএমএমইউয়ের পক্ষে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার ও অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. চৌধুরী মেসকাত আহম্মেদসহ আরও অনেকে।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক