২৪ এপ্রিল, ২০২৪ ০২:৪৯ পিএম

আনু মুহাম্মদের ক্ষতিগ্রস্ত পায়ে অস্ত্রোপচার করা হবে

আনু মুহাম্মদের ক্ষতিগ্রস্ত পায়ে অস্ত্রোপচার করা হবে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্যসচিব আনু মুহাম্মদের ক্ষতিগ্রস্ত পায়ে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

বর্তমানে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কেবিনে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলেছেন, আনু মুহাম্মদ ভালো আছেন। 

এদিকে, আনু মুহাম্মদের চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনের নেতৃত্বে ১৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, আনু মুহাম্মদের শারীরিক কিছু পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষা–নিরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে তার ক্ষতিগ্রস্ত পায়ে অস্ত্রোপচার করা হবে। তার অবস্থা স্থিতিশীল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আনু মুহাম্মদের বাঁ পায়ের পাঁচটি ও ডান পায়ের একটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত রোববার দিনাজপুরে একটি স্মরণসভায় অংশ নিয়ে ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন আনু মুহাম্মদ। রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় তার পা পিছলে ট্রেনের চাকার নিচে চলে যায়। এতে তার দুই পায়ের পাতা ক্ষতিগ্রস্ত হয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অস্ত্রোপচার
নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক