২৬ জানুয়ারী, ২০২৫ ০২:১২ পিএম

অস্ত্রোপচার শেষেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন কর্তব্যরত চিকিৎসক

অস্ত্রোপচার শেষেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন কর্তব্যরত চিকিৎসক
ছবি : সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মিশরে রোগীর অস্ত্রোপচার শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে কর্তব্যরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ডা. আহমেদ মাহের নামের এক হৃদরোগ বিশেষজ্ঞ। কায়রোর নাসের ইনস্টিটিউট ফর কার্ডিওলজি অ্যান্ড সার্জারির কার্ডিয়াক সার্জন ছিলেন তিনি।

শনিবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, কয়েক ঘণ্টা ধরে চলা কঠিন এক অস্ত্রোপচার সম্পন্ন করার কিছুক্ষণ পরেই সহকর্মীদের সামনে ঢলে পড়েন তরুণ এই সার্জন।

চিকিৎসক সূত্র জানিয়েছে, অপারেশন থিয়েটারেই ডা. মাহেরের ক্লান্তির লক্ষণ দেখা গিয়েছিল। তবে দায়িত্বে অবহেলা না করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রোগীর যত্ন নিয়েছিলেন তিনি। পরে অসুস্থ হয়ে মেঝেতে লুটিয়ে পড়লে তাঁকে বাঁচানোর জন্য সহকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালান। তা সত্ত্বেও তাঁর হার্টবিট পুনরায় সচল করা যায়নি।

কায়রোর জাতীয় হার্ট ইনস্টিটিউটের সাবেক ডিন ডা. গামাল শাবান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শ্রদ্ধাঞ্জলি শেয়ার করে বলেছেন, ‘ডা. আহমেদ মাহের দীর্ঘ পাঁচ ঘণ্টার অস্ত্রোপচারের দায়িত্ব সম্পন্ন করার পর হঠাৎ করেই ঢলে পড়েন। তিনি তার সহকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেছিলেন এবং ক্লান্ত বোধ করছিলেন। কিছুক্ষণ পরেই তাঁর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তাঁর সহকর্মী কার্ডিওলজিস্টরা তাঁকে বাঁচানোর জন্য লড়াই করেছিলেন, কিন্তু পারেননি।’

ডা. শাবান আরও বলেন, ‘তিনি চিরনিদ্রায় শায়িত হয়েছেন। তবে আল্লাহ ডা. আহমেদ মাহেরের দয়ালু এবং কোমল আত্মাকে শান্তি দিন, এই কামনা করছি।’

এমআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও