২০ এপ্রিল, ২০২৪ ০৯:১১ পিএম

মাঝ নদীতে উল্টে গেল স্পিডবোট, অল্পের জন্য চিকিৎসকের জীবন রক্ষা

মাঝ নদীতে উল্টে গেল স্পিডবোট, অল্পের জন্য চিকিৎসকের জীবন রক্ষা
ডা. মো. রায়হান। (ছবিতে ডানে সাদা শার্ট পরিহিত)

মেডিভয়েস রিপোর্ট: স্পিডবোটে করে নিজ কর্মস্থল মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চরফ্যাশন যাচ্ছিলেন মেডিকেল অফিসার ডা. মো. রায়হান। সহসা ঢেউয়ের কবলে পড়ে মাঝনদীতে তাদের বহনকারী বোটটি সম্পূর্ণ উল্টে যায়। এতে ডা. রায়হানসহ যাত্রীদের সবাই নদীতে পড়ে যান। তবে ২/৩ মিনিটের ব্যবধানে আশপাশে থাকা দুটি নৌযান দুর্ঘটনাস্থলে গিয়ে তাদেরকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

আজ শনিবার (২০ এপ্রিল) দুপুর পৌনে তিনটার দিকে চরফ্যাশন বেতোয়াঘাট সংলগ্ন খালের কাছাকাছি নদীতে লোমহর্ষক এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আটজন যাত্রী নিয়ে বোটটি চরফ্যাশনের উদ্দেশে যাত্রা শুরু করে। গন্তব্যে পৌঁছতে মিনিট দুয়েকের পথ বাকি থাকতে বেতোয়াঘাট সংলগ্ন খালের কাছাকাছি স্থানে বোটের মেশিনটি বন্ধ হয়ে যায়। এতে ঢেউয়ের কবলে পড়ে সহসা বোটটি সম্পূর্ণ উল্টে যায়।

এ সময় অদূরে থাকা জেলেদের দুটি নৌকা দ্রুতত সময়ে বোটটির কাছে পৌঁছে এবং এর মাঝিরা ২/৩ মিনিটের মধ্যে সকল যাত্রীকে নৌকায় উঠিয়ে নেন।

এ ঘটনায় সম্পূর্ণ ঝুঁকিমুক্ত ডা. মো. রায়হান বর্তমানে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক