০৩ এপ্রিল, ২০২৪ ১১:৫৩ এএম
ঢাবির তৃতীয় পেশাগত পরীক্ষা

শহীদ মনসুর আলী মেডিকেলে পাস ৫৬.৬ শতাংশ

শহীদ মনসুর আলী মেডিকেলে পাস ৫৬.৬ শতাংশ

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর তৃতীয় পেশাগত পরীক্ষায় রাজধানীর উত্তরায় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ থেকে ৫৬.৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

গত রোববার (৩১ মার্চ) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এমন তথ্য জানা গেছে।

পরীক্ষায় শহীদ মনসুর আলী মেডিকেলের ১৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যাদের ৮৬ জন উত্তীর্ণ এবং ৬৬ জন অকৃতকার্য হয়েছেন।

তৃতীয় পেশাগত পরীক্ষার তিন বিষয়ের মধ্যে প্যাথলজি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১৪৬ জন, যাদের মধ্যে পাস করেছেন ১০৬ জন এবং অকৃতকার্য হয়েছেন ৪০ জন। এ বিষয়ে পাসের হার ৭২.৬ শতাংশ।

আর ফার্মাকোলজি পরীক্ষায় অংশ নেন ১৪৬ জন, যাদের ৯৯ জন পাস করেছেন এবং অকৃতকার্য হয়েছেন ৪৭ জন। ফার্মাকোলজিতে পাসের হার ৬৮ শতাংশ।

মাইক্রো বায়োলজি বিষয়ে অংশগ্রহণ করেন ১৪০ জন। তাদের মধ্যে ১১৭ জন পাস এবং ২৩ জন অকৃতকার্য হয়েছেন। পাসের হার ছিল ৮৩.৬ শতাংশ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত