১৬ মার্চ, ২০২৪ ০৪:২০ পিএম

রামেবির ফার্স্ট প্রফের ফল প্রকাশ

রামেবির ফার্স্ট প্রফের ফল প্রকাশ
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর ফার্স্ট প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ১ হাজার ৭৭৯ জন শিক্ষার্থীর মধ্যে অনার্স মার্ক পেয়েছেন মাত্র একজন।

আজ শনিবার (১৬ মার্চ) রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘রামেবি অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর মে-২০২৩ সালের (নতুন কারিকুলাম) এমবিবিএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষার ফল প্রকাশ করা হলো। ফলাফল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রকাশিত হয়েছে। কোনো অসঙ্গতি দেখা দিলে ফলাফল সংশোধন বা বাতিল করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।’

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এমবিবিএস ফার্স্ট প্রফ পরীক্ষায় অংশগ্রহণ করেন এক হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন এক হাজার ৪৫২ জন। পাসের হার ৮১ দশমিক ৬২ শতাংশ।

►ফলাফল দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ফল প্রকাশ
  আরও পড়ুন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত