২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ০৩:৫৫ পিএম

দরিদ্রদের চিকিৎসাসেবা সহজ করতে বললেন রাষ্ট্রপতি

দরিদ্রদের চিকিৎসাসেবা সহজ করতে বললেন রাষ্ট্রপতি
‘চতুর্থ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন-২০২৪’ উদ্বোধনকালে তিনি এই নির্দেশ দেন।

মেডিভয়েস রিপোর্ট: দরিদ্রদের জন্য চিকিৎসাসেবা আরো সহজ করতে চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, গরিবদের চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত এবং এটি নিশ্চিত করতে হবে যে তারা (গরিব) যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, অর্থের অভাবে অবহেলিত না হয়।

শনিবার (২৪ ফেব্রয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘চতুর্থ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন-২০২৪’ উদ্বোধনকালে তিনি এই নির্দেশ দেন। বাংলাদেশ কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশন এবং ইউএসএ ইন্টারভেনশনাল একাডেমি এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে রাষ্ট্রপ্রধান অবৈধ হাসপাতাল-ক্লিনিক বা ভুয়া চিকিৎসকের মাধ্যমে যেন কেউ প্রতারিত না হয়, সে জন্য সজাগ দৃষ্টি রাখতে বলেন। রাষ্ট্রপ্রধান চিকিৎসকদের উদ্দেশে আরো বলেন, দেশের এই বিশাল জনগোষ্ঠীর জন্য মানসম্পন্ন চিকিৎসাসেবা দেওয়া একটি চ্যালেঞ্জ। কিন্তু সরকার এরই মধ্যে উন্নত চিকিৎসাসেবার জন্য পদক্ষেপ নিয়েছে। তাই রোগীদের সঙ্গে সদয় আচরণ করুন এবং রোগীর মর্যাদা ও গোপনীয়তা রক্ষার জন্য সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করুন।

রাষ্ট্রপতি শিক্ষা, চিকিৎসা, সেবা ও গবেষণা কার্যক্রমে গতিশীলতা আনয়ন এবং চিকিৎসা ব্যবস্থাপনার উন্নতির প্রশংসা করেন। দেশের জনসংখ্যা অনুপাতে চিকিৎসক ও নার্সের সংখ্যা অপ্রতুল উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের সার্বিক স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি খাত ও চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, বিশাল জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা প্রদানে চিকিৎসক ও নার্সদের আরো আন্তরিক হতে হবে। কিছু কিছু ভুয়া চিকিৎসক ও চিকিত্সা প্রতিষ্ঠান সম্পর্কে নেতিবাচক সংবাদ প্রকাশিত হওয়ার কারণে চিকিৎসক সমাজের সততা ও সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

রাষ্ট্রপ্রধান আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘কিছু অসাধু লোক (চিকিৎসক), ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসাকেন্দ্রের কারণে সাধারণ মানুষের মনে যাতে কোনো নেতিবাচক ধারণা তৈরি না হয়, সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক