১৫ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:০৮ পিএম

শিশু নেফ্রোলজিস্ট মুনিরুজ্জামান খান আর নেই

শিশু নেফ্রোলজিস্ট মুনিরুজ্জামান খান আর নেই
ডা. মুনিরুজ্জামান খান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশিষ্ট শিশু নেফ্রোলজিস্ট ডা. মুনিরুজ্জামান খান আর নেই। গত ১৩ ফেব্রুয়ারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

তাঁর ছোট ভাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গবেষণা সহকারী ডা. খান আনিসুর রহমান তুষার আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এ খবর নিশ্চিত করেছেন।

খুলনা শিশু হাসপাতালের সাবেক কনসালটেন্ট ডা. মুনিরুজ্জামান খান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন এসএসএমসির ১৩তম ব্যাচের শিক্ষার্থী।

সদা হাস্যেজ্জ্বল শিশু বিশেষজ্ঞের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক