৩১ জানুয়ারী, ২০২৪ ০৬:২৩ পিএম

না ফেরার দেশে সাবেক সিভিল সার্জন ডা. মিজানুর রহমান

না ফেরার দেশে সাবেক সিভিল সার্জন ডা. মিজানুর রহমান
ডা. মো. মিজানুর রহমান।

মেডিভয়েস রিপোর্ট: নাটোরের সাবেক সিভিল সার্জন ও স্বাস্থ্যের রাজশাহী বিভাগের সাবেক পরিচালক ডা. মো. মিজানুর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

আজ বুধবার (৩১ জানুয়ারি) ভোরে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন তিনি।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) নাটোর শাখার সভাপতি ডা. এস এম জাকির হোসেন মেডিভয়েসকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মো. মিজানুর রহমান বিএমএ নাটোর শাখার সাবেক সভাপতি ও নাটোরের নাহার ক্লিনিকের স্বত্বাধিকারী। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে বিএমএ ও বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের নাটোর শাখা।

গুণী এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক