অভিনব উপায়ে ৯৯ শতাংশ ক্যান্সার কোষ ধ্বংস
মেডিভয়েস ডেস্ক: একবার সক্রিয় হয়ে গেলে ক্যান্সার কোষের ঝিল্লিগুলো ‘বিচ্ছিন্ন’ করার জন্য অণুর একটি বিশেষ রূপ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত রাইস ইউনিভার্সিটির বিজ্ঞানীরা প্রতিশ্রুতিশীল নতুন গবেষণার মাধ্যমে এমন সাফল্য পেয়েছেন।
অ্যামিনোসায়ানাইন নামে পরিচিত ওই অণু সাধারণত মেডিকেল ইমেজিংয়ে সিন্থেটিক রঞ্জক হিসেবে ব্যবহৃত হয়। তাদের পরমাণুগুলো একযোগে কম্পন করতে পারে এবং কাছাকাছি ইনফ্রারেড আলোর সঙ্গে ধাক্কা খেলে একটি ‘প্লাজমন’ গঠন করতে পারে। এর ফলে ক্যান্সার কোষের ঝিল্লি ফেটে যায়।
দ্য ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ এই পদ্ধতিকে ‘আণবিক জ্যাক হ্যামার’ হিসেবে আখ্যায়িত করেছেন বিজ্ঞানীরা। শুধু তাই নয়, এই পদ্ধতিতে তাঁরা অবিশ্বাস্য ফল পেয়েছেন।
মানুষের ত্বকের ক্যান্সার মেলানোমা কোষের বিরুদ্ধে নতুন পদ্ধতিটি ৯৯ শতাংশ পর্যন্ত কার্যকর দেখা গেছে। পাশাপাশি এই পদ্ধতিতে চিকিৎসা চালিয়ে মেলানোমা টিউমারসহ অর্ধেক ইঁদুরকে ক্যানসারমুক্ত করা সম্ভব হয়েছে।
রাইস ইউনিভার্সিটির গবেষক এবং নতুন গবেষণাটির প্রধান লেখক সিসেরন আয়ালা-ওরোজকো জানিয়েছেন, অ্যামিনোসায়ানাইন অণুগুলো একটি সাধারণ রং, যা দীর্ঘদিন ধরে মানুষ ব্যবহার করে আসছে। এগুলো জৈব সামঞ্জস্যপূর্ণ, পানিতে স্থিতিশীল এবং কোষের চর্বিযুক্ত বাইরের আস্তরণের সঙ্গে নিজেকে খুব ভালোভাবে সংযুক্ত করতে পারে।
এই পদ্ধতিতে ইনফ্রারেড আলোর ব্যবহার গুরুত্বপূর্ণ। কারণ এটির সাহায্যে শরীরের গভীরে যেতে সক্ষম হন বিজ্ঞানীরা। এই পদ্ধতিতে অস্ত্রোপচার ছাড়াই হাড়সহ অন্যান্য অঙ্গের ক্যান্সারের চিকিৎসা করা যেতে পারে।
গবেষণাটি গত মাসের (ডিসেম্বর) শুরুতে নেচার কেমিস্ট্রি জার্নালে প্রকাশিত হয়েছিল। ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে এটিকে আরেকটি যুগান্তকারী আবিষ্কার হিসেবে দেখা হচ্ছে।
এসএস/এএনএম
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
উপলক্ষ ফিফা ওয়ার্ল্ড কাপ
দেশের খেলোয়াড়দের জন্য মাইকেয়ারে ফ্রি হেলথ ক্যাম্প
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
উপলক্ষ ফিফা ওয়ার্ল্ড কাপ
দেশের খেলোয়াড়দের জন্য মাইকেয়ারে ফ্রি হেলথ ক্যাম্প
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক