চলে গেলেন রামেকের গাইনি বিভাগের ডা. আফরোজা খাতুন
মেডিভয়েস রিপোর্ট: চলে গেলেন রাজশাহী মেডিকেল কলেজের গাইনি অ্যান্ড অবসটেট্রিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. আফরোজা খাতুন লিলি। সোমবার (১ জানুয়ারি) রাত ১১টার কর্মস্থলে চিকিৎসা প্রদানের সময় মারা যান তিনি।
রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, এই গাইনি বিশেষজ্ঞ সোমবার (১ জানুয়ারি) রাত ১১টার সময় অপারেশন থিয়েটারে (ওটি) সিজারিয়ান অপারেশন পরিচালনা করছিলেন। অপারেশনের শেষ পর্যায়ে আকস্মিক সিভেয়ার একিউট এমআইতে আক্রান্ত হয়ে মেঝেতে পড়ে যান তিনি। তাৎক্ষণিকাবে তাঁকে কার্ডিয়াক বিভাগে নেয়া হয়। কিন্তু অল্প সময়ের ব্যবধানে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
নাটোরের বড়াইগ্রামের সন্তান আফরোজা খাতুন একই মেডিকেলে কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. সেলিম খানের স্ত্রী।
তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। ডা. আফরোজা ছিলেন আরএমসির ২৬তম ব্যাচের শিক্ষার্থী।
ভদ্র এবং বিনয়ী এই চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।
এএনএম/
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬