০১ জানুয়ারী, ২০২৪ ০৫:২৬ পিএম

পারিতোষিকের জন্য এফসিপিএস প্রশিক্ষণার্থীদের আবেদনের আহ্বান

পারিতোষিকের জন্য এফসিপিএস প্রশিক্ষণার্থীদের আবেদনের আহ্বান
যারা এফসিপিএস প্রথম পর্ব পাস করেননি তাঁরা এ ভাতার আওতায় আসবেন না।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) ফেলোশীপ প্রশিক্ষণার্থীদের শর্ত সাপেক্ষে পারিতোষিক পেতে আবেদনের আহ্বান করা হয়েছে।

আজ সোমবার (১ জানুয়ারি) বিসিপিএস’র ওয়েবসাইটে প্রকাশিত প্রতিষ্ঠানটির অনারারি সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বিসিপিএসের ফেলোশীপ প্রোগ্রামের আওতায় এফসিপিএস ১ম পর্ব পাসকৃত এবং বিসিপিএস কর্তৃক স্বীকৃত সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল ও বিভিন্ন সরকারি মেডিকেল প্রতিষ্ঠানসমূহে ১ জানুয়ারি ২০২৪ তারিখে ফেলোশীপ প্রশিক্ষণে প্রবেশ করবেন বা যাঁদের প্রশিক্ষণে প্রবেশের বিষয়টি প্রক্রিয়াধীন আছে, তাঁদেরকে শর্ত সাপেক্ষে পারিতোষিক প্রদান করা হবে। এমতাবস্থায়, কলেজের ওয়েবসাইটের এ লিঙ্কে (http://application.bcps.edu.bd) প্রবেশ করে অনলাইন আবেদন ফরমটি যথাযথভাবে পূরণ করে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ কলেজের আরটিএম বিভাগ (ব্লক-বি, ২য় তলা) এ জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে।’

‘যারা এফসিপিএস প্রথম পর্ব পাস করেননি তাঁরা এ ভাতার আওতায় আসবেন না। ইতিমধ্যে যারা পারিতোষিকের জন্য আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করা প্রয়োজন নাই’, বলা হয় বিজ্ঞপ্তিতে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিসিপিএস
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত