ডা. নিয়াজ মুহাম্মদকে সায়েরা খাতুন মেডিকেলের ডিডিও হিসেবে পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. নিয়াজ মুহাম্মদকে একই হাসপাতালের আয়ন-ব্যয়ন কর্মকর্তা (ডিডিও) হিসেবে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ পারসোনেল-২ অধিশাখার উপসচিব কমল কুমার ঘোষ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘নিয়মিত পরিচালক পদায়ন না হওয়া পর্যন্ত শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য হাসপাতালের উপ-পরিচালক ডা. নিয়াজ মুহাম্মদকে সময়িকভাবে আয়ন-ব্যয়ন কর্মকর্তার (ডিডিও) ক্ষমতা/দায়িত্ব প্রদান করা হলো।’
এতে আরও বলা হয়েছে, ‘জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং অবিলম্বে কার্যকর হবে।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
২৩ অক্টোবর, ২০২৩