২২ ডিসেম্বর, ২০২৩ ০৯:৪১ পিএম

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ১০৩

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ১০৩
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৬৯২ জনের মৃত্যু হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ১০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শুক্রবার (২২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩০ জন ও ঢাকার বাইরে ৭৩ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৫৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬০ জন ও ঢাকার বাইরে ৯৬ জন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৬৯২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৯৭৫ জন ও ঢাকার বাইরে ৭১৭ জন।

চলতি বছরের ২২ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিন লাখ ২০ হাজার ১৫৮ জন। এর মধ্যে ঢাকায় এক লাখ নয় হাজার ৭৪৩ জন ও ঢাকার বাইরে দুই লাখ ১০ হাজার ৪১৫ জন।

চলতি বছরের এ পর্যন্ত তিন লাখ ১৭ হাজার ২৭৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় এক লাখ আট হাজার ৪০১ জন ও ঢাকার বাইরে দুই লাখ আট হাজার ৮৭২ জন।

বর্তমানে সারা দেশে এক হাজার ১৯৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৩৬৭ জন ও ঢাকার বাইরে ৮২৬ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক