০৯ ডিসেম্বর, ২০২৩ ১২:১৪ পিএম

স্বাভাবিক প্রসবে আস্থার প্রতীক ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স

স্বাভাবিক প্রসবে আস্থার প্রতীক ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স
ছবি: সংগৃহীত।

মেডিভয়েস রিপোর্ট: ধারাবাহিকভাবে প্রসূতিদের স্বাভাবিক প্রসবের জন্য আস্থার প্রতীক হয়ে উঠছে বানিজ্য নগরী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ধনী-গরীব নির্বিশেষে সব ধরনের মানুষ নির্দ্বিধায় মায়েদের স্বাভাবিক প্রসব করান এ হাসপাতালে। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত হাসপাতালটিতে সাড়ে তিন হাজারেরও বেশি স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (৯ ডিসেম্বর) সকালে মেডিভয়েসের সঙ্গে আলাপকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. আরেফিন আজিম।

তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষকে স্বাভাবিক প্রসবে উদ্বুদ্ধ করে আসছি। আমার আগে যারা এখানে দায়িত্বে ছিলেন তারাও নিষ্ঠার সাথে এ কাজটা করে গেছেন। ফলে একটা পর্যায়ে মানুষ আগ্রহী হতে শুরু করে। আমাদের চিকিৎসক, নার্স, আয়াদের সমন্বিত পরিশ্রমের ফলে মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে। যার ধারাবাহিকতা আমরা বজায় রেখে চলেছি।’

ইউএইচএফপিও বলেন, ‘আমাদের এখানে যে শুধু গরীব মানুষেরা স্বাভাবিক প্রসব করান তা নয়। সব ধরণের মানুষই এখানে নির্দ্বিধায় স্বাভাবিক প্রসব করান। স্বাভাবিক প্রসবের পাশাপাশি এখানে নিয়মিত সিজারিয়ান অপারেশন কার্যক্রম চলমান রয়েছে। যাদের স্বাভাবিক প্রসব সম্ভব হয় না তাদেরকে এখানেই সিজারিয়ান সেকশন করানো হয়।’

স্বাভাবিক প্রসবে সফলতা অর্জন করায় বিভিন্ন সময় পুরস্কৃত হয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘গত বছরে আমরা চার হাজারের বেশি স্বাভাবিক প্রসব সম্পন্ন করেছি। এ বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৩ হাজার ৫৮৫টি স্বাভাবিক প্রসিব সম্পন্ন হয়েছে। ফলস্বরুপ বিভিন্ন সময় আমরা পুরস্কৃত হয়েছি। চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ মহিউদ্দিন ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর নির্দেশনায় স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী কনসালটেন্ট, মেডিকেল অফিসার, এসএসএন, মিডওয়াইফদের অক্লান্ত ফলে এসব সম্ভব হয়েছে।’

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চট্টগ্রাম
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক