০৩ ডিসেম্বর, ২০২৩ ১২:৫৮ পিএম

মারা গেছেন বিশিষ্ট অর্থপেডিক বিশেষজ্ঞ ডা. মো. মমিনুল আলম

মারা গেছেন বিশিষ্ট অর্থপেডিক বিশেষজ্ঞ ডা. মো. মমিনুল আলম
সহকারী অধ্যাপক ডা. মো. মমিনুল আলম মোমিন।

মেডিভয়েস রিপোর্ট: রংপুর অঞ্চলের বিশিষ্ট অর্থপেডিক বিশেষজ্ঞ (হাড়জোড়) প্রবীণ চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. মো. মমিনুল আলম মোমিন আর নেই। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আজ রোববার (৩ ডিসেম্বর) রংপুরের নিজ বাসায় মারা গেছেন তিনি।

মরহুমের সহপাঠী প্রাইম মেডিকেল কলেজ রংপুরের সহযোগী অধ্যাপক ডা. নওশাদুজ্জামান হিরা মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মো. মমিনুল আলম রংপুর মেডিকেল কলেজের (রমেক) ৮ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি চাকরিজীবনে পাবনা সদর হাসপাতালে আরএমও এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরএস ক্যাজুয়ালিটি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।

তাঁর মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক