০২ ডিসেম্বর, ২০২৩ ০৯:৩৬ এএম

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূ-কম্পন অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূ-কম্পন অনুভূত
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫.২।

সকাল ৯টা ৩৫ মিনিটে রাজধানীতে বেশ ঝাঁকুনি অনুভূত হয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন নগরবাসী। অনেকে প্রাণভয়ে ভবন ছেড়ে রাস্তায়ও নেমে আসেন।

দেশের বিভিন্ন এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা তাদের ওয়ালে এ ভূমিকম্পের খবর দিয়েছে।

এ ছাড়াও গাজীপুর, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, কুষ্টিয়া ও সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় ভূ-কম্পনের খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল নিয়ে ভিন্ন ভিন্ন, তবে কাছাকাছি তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পরিমাপক কেন্দ্র থেকে ৮৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে লক্ষ্মীপুরের রামগঞ্জ অঞ্চলে। তারা জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।

অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২, যার কেন্দ্রস্থল দেখানো হয়েছে কুমিল্লায়।

অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুসারে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার পূর্ব ও উত্তর-পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক