০১ ডিসেম্বর, ২০২৩ ০৯:০০ পিএম

হৃদরোগের আধুনিক চিকিৎসা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

হৃদরোগের আধুনিক চিকিৎসা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু
সম্মেলন উদ্বোধন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী)। ছবি: সংগৃহীত।

মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে শুরু হয়েছে দুই দিনব্যাপী হৃদরোগের আধুনিক চিকিৎসা বিষয়ক ১৮তম আন্তর্জাতিক সম্মেলন।

আজ শুক্রবার (১ ডিসেম্বর) সকালে হাসপাতালের মিলনায়তনে সম্মেলন উদ্বোধন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী)।

স্বাগত বক্তব্য দেন সম্মেলনের সায়েন্টিফিক কমিটির চেয়ারম্যান ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অ্যাকাডেমিক অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক।

এ সময় তিনি বলেন, ‘২০০৬ সাল থেকে অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মালিকের নেতৃত্বে হৃদরোগের ওপর আন্তর্জাতিক এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। এই সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। এতে দেশের তরুণ চিকিৎসকরা উপকৃত হন।’

সম্মেলনে এবারের সম্মেলনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, পোল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল ও ভারতের ২৪ জন খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ১৭০ জন বিশেষজ্ঞ চিকিৎসক হৃদরোগের আধুনিক চিকিৎসা পদ্ধতির ওপর তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। এতে দেড় হাজারেরও বেশি চিকিৎসক ও নার্স অংশগ্রহণ করছেন।

এসএস/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক