২৮ নভেম্বর, ২০২৩ ০৩:৪০ পিএম

রাসিকে যুক্ত হলো কার্ডিয়াক অ্যাম্বুলেন্স

রাসিকে যুক্ত হলো কার্ডিয়াক অ্যাম্বুলেন্স
রাজশাহী সিটি করপোরেশনের অ্যাম্বুলেন্স ব্যবহার নীতিমালা অনুযায়ী ভাড়া প্রযোজ্য হবে।

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) স্বাস্থ্য সেবায় যুক্ত হয়েছে কার্ডিয়াক এ্যাম্বুলেন্স। এই এ্যাম্বুলেন্সটি ভারত সরকার রাসিককে সৌজন্য উপহার হিসেবে দিয়েছেন।

সোমবার (২৭ নভেম্বর) থেকে মহানগরবাসীর চাহিদা সাপেক্ষে দ্রুত চালুর নির্দেশনা দিয়েছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহানগরবাসীর স্বাস্থ্যসেবায় সিটি করপোরেশনের স্বাস্থ্যবিভাগে যুক্ত করা হয়েছে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স সেবা। এখন থেকে নির্দিষ্ট আবেদন ফরমের মাধ্যমে আবেদন করে মহানগরবাসী কার্ডিয়াক অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে রাজশাহী সিটি করপোরেশনের অ্যাম্বুলেন্স ব্যবহার নীতিমালা অনুযায়ী ভাড়া প্রযোজ্য হবে।

কার্ডিয়াক অ্যাম্বুলেন্সটি ব্যবহার সহযোগিতায় জরুরি নম্বরগুলো- রাজশাহী সিটি করপোরেশনের আবাসিক চিকিৎসক (সিটি হাসপাতাল) ডা. তারিকুল ইসলাম বনি, মোবাইল নম্বর: ০১৭৪০-৯৮৭৬৯০। মেডিকেল অফিসার (সিটি হাসপাতাল) ডা. নাসরুল্লাহ্ দেওয়ান বাঁধন, মোবাইল নম্বর: ০১৭৬৩-৭৪৬১৬৭। প্রশাসনিক কর্মকর্তা (সিটি হাসপাতাল) জাকির হোসেন, মোবাইল নম্বর: ০১৭২৭-১৪৪৪৯৫, হটলাইন নম্বর: ০১৭৫৮-৯০১৯০৩।

উল্লেখিত নম্বরগুলোতে যোগাযোগ করে নীতিমালা অনুযায়ী মহানগরবাসী কার্ডিয়াক অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন বলে জানিয়েছেন রাসিকের জনসংযোগ কর্মকর্তা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক