স্বাস্থ্য অধিদপ্তরের হোমিও-দেশজ বিভাগের নতুন পরিচালক ডা. আবু জাহের
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের হোমিও ও দেশজ বিভাগের নতুন পরিচালক পদে ডা. মো. আবু জাহেরকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ বুধবার (১৫ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনেল-২ শাখার উপসচিব কমল কুমার সাহা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে ডা. মো. আবু জাহের স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে অল্টারনেটিভ মেডিকেল কেয়ারে লাইন ডাইরেক্টর হিসেবে সংযুক্ত ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ডা. মো. আবু জাহেরকে তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।
‘বদলি বা পদায়নকৃত কর্মকর্তা আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৬ষ্ঠ কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’—বলা হয় প্রজ্ঞাপনে।
এসএস/এএনএম
-
২ ঘন্টা আগে
-
৩ ঘন্টা আগে
-
৫ ঘন্টা আগে
-
২১ জুন, ২০২৬
-
২১ জুন, ২০২৬
-
২০ জুন, ২০২৬
-
২০ জুন, ২০২৬