গাজায় হাসপাতালে শিশুসহ ১৭৯ জনের গণকবর
মেডিভয়েস ডেস্ক: ইসরায়েলের হামলায় উত্তর গাজার আল-শিফা হাসপাতাল চত্বরে শিশুসহ ১৭৯ ফিলিস্তিনিকে গণকবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়াহ।
গতকাল মঙ্গলবার তিনি বলেন, ইসরায়েলের হামলার ভয়াবহতায় মারা যাওয়া ১৭৯ জনকে হাসপাতালটির চত্বরে গণকবর দিতে বাধ্য হয়েছেন তাঁরা। হাসপাতালে জ্বালানি শেষ হওয়ার পর থেকে মারা যাওয়া ৭ শিশু ও ২৯ রোগীকে সেখানে কবর দেওয়া হয়েছে।
মঙ্গলবারও আল-শিফা হাসপাতাল ট্যাংক দিয়ে ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। বিদ্যুৎ ও জ্বালানির অভাবে সেখানে শিশুসহ একের পর এক রোগী মারা যাচ্ছেন। গত কয়েক দিনে হাসপাতালটির অন্তত ৪০ রোগীর মৃত্যু হয়েছে। সেখানে এখনো ৬৫০ রোগী ও হাজার হাজার শরণার্থী রয়েছেন।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলের হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আল-শিফার মতো বেহাল উত্তরের হাসপাতালগুলো। সেখানকার সব হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে সোমবারই জানানো হয়েছিল। বিবিসি
টিআই/
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া